আসছে…

নতুন বই। নতুন ভাবনা। নতুন যাত্রা।

খুব শিগগিরই চারুলতা সৃজনকেন্দ্র থেকে প্রকাশিত হচ্ছে
আমাদের প্রথম দুটি গ্রন্থ।

বইয়ের প্রতি আমাদের বিশ্বাস

একটি ভালো বই শুধু প্রকাশিত হওয়ার জন্য জন্মায় না; পড়া, আলোচনা, সংরক্ষণ এবং নতুন চিন্তার জন্ম দেওয়ার জন্যও জন্মায়। বই প্রকাশের পাশাপাশি পাঠক সৃষ্টি এবং পাঠের সংস্কৃতি গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। চারুলতা সৃজনকেন্দ্র সেই বিশ্বাস নিয়েই বই ও মানুষের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক নির্মাণে কাজ করে।

বই হোক আত্মপ্রকাশের ভাষা

বইকে ঘিরে আমাদের উদ্যোগ

চারুলতা সৃজনকেন্দ্র বিশ্বাস করে, একটি বইয়ের প্রকৃত যাত্রা শুরু হয় প্রকাশের পর। তাই বই প্রকাশের পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলা এবং বইকে ঘিরে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিমণ্ডল নির্মাণেও আমরা সমানভাবে অঙ্গীকারবদ্ধ।

সৃজন: বই প্রকাশ ও বিপণন

একটি ভালো বই কেবল প্রকাশ করাই যথেষ্ট নয়, সেটিকে পাঠকের কাছে পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। চারুলতা প্রকাশনী থেকে সাহিত্য, গবেষণা ও সৃজনশীল চিন্তার হার্ড কপি এবং ইবই প্রকাশ করা হয়। প্রকাশের পর বইয়ের পরিচিতি, প্রচার ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পিত উদ্যোগও আমাদের প্রকাশনা কার্যক্রমের অংশ।

অন্বেষণ: বই আন্দোলন

একটি বই তখনই জীবন্ত হয়ে ওঠে, যখন তা মানুষের হাতে হাতে পৌঁছায় এবং আলোচনার জন্ম দেয়। সেই বিশ্বাস থেকেই পাঠ আসর, সাহিত্য আড্ডা, রবীন্দ্রবচন আসর, প্রকৃতির মাঝে নীরব পাঠ, সৃজনন, সৃজনশীল লেখার কর্মশালা, পাঠাগার গঠনসহ নানা উদ্যোগের মাধ্যমে আমরা পাঠাভ্যাস ও মননশীল পাঠকসমাজ গড়ে তোলার জন্য কাজ করছি।

অন্বেষণ: বই আন্দোলন

পাঠ থেকে চিন্তা, চিন্তা থেকে পরিবর্তন

আমরা বিশ্বাস করি, একটি বই তখনই সত্যিকার অর্থে জীবন্ত হয়ে ওঠে, যখন তা মানুষের হাতে হাতে পৌঁছায়, পাঠের আনন্দ জাগায় এবং নতুন চিন্তার জন্ম দেয়। সেই বিশ্বাস থেকেই চারুলতা প্রকাশনীর বই আন্দোলন।

পাঠ আসর, সাহিত্য আড্ডা, রবীন্দ্রবচন আসর, প্রকৃতির মাঝে নীরব পাঠ, সৃজনশীল লেখার কর্মশালা, পাঠাগার গঠনসহ নানা উদ্যোগের মাধ্যমে আমরা পাঠাভ্যাস গড়ে তোলা এবং মননশীল পাঠকসমাজ নির্মাণে কাজ করছি।

আমাদের এই আন্দোলনের প্রধান অগ্রাধিকার শিশু ও কিশোর পাঠক। বইকেন্দ্রিক প্রায় সব আয়োজনেই তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মলাট অঙ্কন প্রতিযোগিতা, নিজের কল্পনায় বইয়ের প্রচ্ছদ আঁকা, বই নিয়ে সৃজনশীল উপস্থাপনা ও পাঠ-আলোচনার মতো কার্যক্রম তাদের বইয়ের সঙ্গে আনন্দময় ও সৃজনশীল সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।

সাহিত্য আড্ডা

সাহিত্য নিয়ে আনন্দময় আয়োজন

রবীন্দ্রবচন

রবীন্দ্র-রচনা পঠন ও অনুধ্যান বিষয়ক পাঠচক্র

পাঠযাত্রা

পঠন-পাঠন, সৃজনশীল লেখন ও পাঠাগার বিষয়ক কা‍‍‍‍‍‍র্যক্রম

পাঠমগ্নতা

প্রকৃতির মাঝে নীরব পাঠ

ভালো বই, নতুন লেখক এবং বই আন্দোলনের সঙ্গে নিয়মিত যুক্ত থাকতে আজই সাবস্ক্রাইব করুন।

Name